ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে দেয়াল ধসে নিহত ১

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:১০, ২৭ মে ২০২৪
চট্টগ্রামে দেয়াল ধসে নিহত ১
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৭ মে) সকালে চন্দননগর বেলতলায় এ ঘটনা ঘটে।

বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, সকাল সাড়ে ৭টার দিকে চন্দননগর বেলতলা এলাকায় দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!