এর আগে, ২৬ মে সন্ধ্যা ৬টার দিকে ভবনটিতে হাতবোমা থাকা সন্দেহে মুলাদী থানা পুলিশ পাহারায় রেখেছিলো। মুলাদী থানার ওসি জাকারিয়া হাতবোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ধারণা, উপজেলা নির্বাচন পরবর্তী নাশকতার লক্ষ্যে দুর্বৃত্তরা মুলাদী সরকারি কলেজের পরিত্যক্ত ভবনে হাতবোমা জড়ো করেছিল। কলেজের ভবনের হাতবোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করায় ঐ এলাকার দোকান ও বাড়িঘরে স্বস্তি ফিরেছে।
.png)
মুলাদী থানার ওসি জাকারিয়া বলেন, গত রোববার সন্ধ্যায় জনৈক ব্যক্তি মুলাদী সরকারি কলেজের পূর্বপাশের পরিত্যক্ত ভবনে তিন ব্যাগ হাতবোমা সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানায় খবর দেন। ঐদিন সন্ধ্যা ৬টার দিকে ভবনটি পুলিশ পাহারায় রেখে ঢাকায় বোমা নিষ্ক্রিয় ইউনিটে সংবাদ দেওয়া হয়। বুধবার দুপুর ১২টার দিকে সিআইডি ইউনিটের এসআই গোলাম মর্তুজার নেতৃত্বে ৪ সদস্যের দল ঘটনাস্থলে পৌঁছে। পরে তারা তিনটি ব্যাগ থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।
ওসি আরো বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি নাশকতা মামলা দায়ের করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।