ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্তে মাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি আহত, পা বিচ্ছিন্ন

বান্দরবান ও কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ০৮:৩২, ২৫ মে ২০২৪
সীমান্তে মাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি আহত, পা বিচ্ছিন্ন
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুমে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আশঙ্কাজনক অবস্থায় ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

শুক্রবার রাত ৮টার দিকে সীমান্তের ঘুমধুম এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নবী হোসেন প্রকাশ সোনা মিয়া নামের একজনের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আহত অন্য একজন হলেন আবু তাহের। তারা দুইজনই ঘুমধুম এলাকার বাসিন্দা। 

আহতদের স্বজনরা জানান, রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের পশ্চিমকূল এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আরো ৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানা যায়। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। 

Advertisement

ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, মাইন বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। নিখোঁজের কোনো তথ্য আমার কাছে  নেই।                    

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!