[ দেশজুড়ে ]
একজনকে বাঁচাতে গিয়ে ৪ জন বিদ্যুৎস্পৃষ্ট, নিথর হলেন যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার বিকেলে উপজেলার পরচক্র গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হামিদ মিয়া, তার স্ত্রী শাপলা বেগম ও ভাতিজা রূপন মিয়া গুরুতর আহত হয়েছেন। নিহত আদিল প্রবাসী ছালিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আহত হামিদ মিয়া বসতঘর থেকে অটোরিকশায় চার্জ দিতে চাচ্ছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে বাঁচানোর জন্য তার স্ত্রী শাপলা বেগম, ভাতিজা রূপন মিয়া ও হামিদ মিয়া এগিয়ে আসলে সবাই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা ৪ জনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আদিল মিয়াকে মৃত ঘোষণা করেন।
.png)
আহত ৩ জনের মধ্যে রূপন মিয়ার অবস্থা আশস্কাজনক হলে তাকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাজনগর থানার ওসি ছালেক আহমদ বলেন, বিদ্যুৎ থেকে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত তথ্য জানার জন্য অনুসন্ধান চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মৌলভীবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!