ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ৪ জুন ২০২৪
স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

বগুড়ায় পরকীয়া প্রেমের কারণে স্বামী আশিক হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন এবং  প্রেসিকাসহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জেলার সারিয়াকান্দির কুটিবাড়ী এলাকার ছফু খাঁর ছেলে শিবলু ওরফে ফকির, রামনগর এলাকার সিরাজুল ইসলাম তরফদারের ছেলে শান্ত মিয়া ওরফে সিয়াম এবং আমতলী এলাকার তরিকুল মণ্ডলের ছেলে নাইম মণ্ডল। যাবজ্জীবন দণ্ড পাওয়া আশিকের স্ত্রী মিনা বেগম।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করে  সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুর রাজ্জাক খান জানান, পরকীয়ার জেরে মিনা বেগমের সঙ্গে আশিক মিয়ার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। একপর্যায়ে মিনা বেগম তার প্রেমিক শিবলু ফকিরের সঙ্গে পরামর্শ করে আশিককে হত্যার পরিকল্পনা করে। সেই মোতাবেক শিবলু ফকির তার দুই সহযোগী নয়ন ও নাইম ইসলামকে সঙ্গে নেয়।

আব্দুর রাজ্জাক আরো জানান, ২০২০ সালের ২ অক্টোবর বিকেলে আশিক ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর নিখোঁজ ছিলেন। দু’দিন পর ৪ অক্টোবর সকালে উপজেলার ছাগলধরা গ্রামে বাঙালি নদীতে তার মুখ ঝলসানো লাশ পাওয়া যায়।

তিনি আরো জানান, নিহতের ভাই আনিস উদ্দিন রাতেই সারিয়াকান্দি থানায় মিনা বেগমসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেন আদালত। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!