ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে মার্কশিট গায়েব

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৯, ৬ জুন ২০২৪
চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে মার্কশিট গায়েব
ফাইল ফটো

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কার্যালয়ের একটি ট্রাংক থেকে দুটি মার্কশিট উধাও হয়েছে। ঘটনাটি জানাজানি হলে কর্মকর্তাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে নগরের পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. দিদারুল আলম বাদী হয়ে এ জিডি করেন।

এতে তিনি উল্লেখ করেন, আমার অফিস কক্ষে তিনটি ট্রাংকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৩ এর শিক্ষার্থীদের লক্ষাধিক মার্কশিট রক্ষিত ছিল। গত ১৯ মে সকাল ১০টার দিকে দেখা যায়, ঐ তিনটি ট্রাংকের মধ্যে একটিতে তালা নেই। বিষয়টি আমি তাৎক্ষণিক চেয়ারম্যানকে লিখিতভাবে অবহিত করি। পরবর্তীতে ৩ জুন বিকেল ৩টার সময় ভাঙা ট্রাংকটি তদন্ত কমিটির নির্দেশক্রমে শিক্ষা বোর্ডের দুজন কর্মকর্তার উপস্থিতিতে পর্যালোচনা করে দেখা যায়, ট্রাংকে শিক্ষার্থীদের দুটি মার্কশিট নেই।

Advertisement

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, শিক্ষাবোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে একজন কর্মকর্তা বাদী হয়ে একটি জিডি করেছেন। এতে দুটি মার্কশিট খুঁজে পাওয়া যাচ্ছে না বলে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!