[ দেশজুড়ে ]
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু
ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাটে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে। শিবগঞ্জ উপজেলায় শিশুসহ দু’জন ও ভোলাহাটে একজন মারা যান।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ঝড়-বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে শিবগঞ্জ পৌরসভার আলীডাঙ্গা মহল্লার সুভাস ভকতের স্ত্রী ববি ভকত (৩২) ও শিবগঞ্জের দক্ষিণ পাঁকা নিশিপাড়ার এরশাদ আলীর মেয়ে কবিতা খাতুন (৮) টিউবয়েলের পানি আনতে গিয়ে বজ্রপাতে মারা যায়।
অন্যদিকে, ভোলাহাট থানার ওসি সুমন কুমার জানান, ভোলাহাট উপজেলার আন্দিপুরের (হঠাৎপাড়া, আশ্রয়ণ প্রকল্প) ইসলাম আলীর মেয়ে আমেনা খাতুন (১০) বাড়ির পাশের আম বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!