ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল নারীর

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ৭ জুন ২০২৪
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল নারীর
ফাইল ফটো

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে লিপি আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জাবরহাট ইউনিয়নের রশনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার রশনিয়া দেশিয়াপাড়া গ্রামের ফিরোজ আলীর স্ত্রী। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, দুপুরে ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন লিপি আক্তার। এ সময় বজ্রপাতের কবলে পড়েন তিনি। পরে ঘটনাস্থলেই মারা যান লিপি আক্তার।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!