[ দেশজুড়ে ]
জাম গাছ থেকে পড়ে প্রাণ গেল শিশুর
ফাইল ফটো
রাজশাহী তানোর উপজেলায় জাম গাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ মে) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম জয়নাল (১২)। সে পৌর শিতলী এলাকার আব্দুল করিমের ছেলে।
তানোর থানার ওসি আবদুর রহিম জানান, উপজেলা পরিষদের জাম গাছ থেকে পড়ে এক শিশু মারা গেছে। সেখানে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!