ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাবার চাওয়াই কাল হলো ভারসাম্যহীন যুবকের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০১, ১০ জুন ২০২৪
খাবার চাওয়াই কাল হলো ভারসাম্যহীন যুবকের
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক যুবককে নদীতে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর ধলেশ্বরী নদী থেকে ঐ যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

সোমবার এ তথ্য জানান মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান। এর আগে, রোববার দুপুরে পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও-সংলগ্ন নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে প্রকৃতির ছিলেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে নয়াগাঁও এলাকার স্থানীয় জুলহাস নামের এক ব্যক্তির বাড়িতে খাবার চাইতে গিয়েছিলেন ঐ যুবক। এ সময় খাবার না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাড়িতে ঢিল ছুড়লে জুলহাস নির্মমভাবে ঐ ভারসাম্যহীনকে পাশের ধলেশ্বরী নদীতে ফেলে দেন। এতে ডুবে যান ঐ যুবক। অমানবিক কাজ করেছেন জুলহাস। এ ঘটনায় তার বিচার হওয়া উচিত।

Advertisement

খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে প্রায় ৪ ঘণ্টা পর রোববার দুপুর ১টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়।

পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, আমরা সিসিটিভির ফুটেজ পেয়েছি, স্থানীয়দের অভিযোগও পেয়েছি। হত্যা না মৃত্যু তার প্রকৃত ঘটনা উদঘাটন ও নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!