[ দেশজুড়ে ]
নানাবাড়ি যাবে বলে রেলপথে হাঁটছিল শোভা, মুহূর্তে ছিন্নভিন্ন দেহ
ফাইল ফটো
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে শোভা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে গফরগাঁও ইউনিয়নের হাতিখলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শোভা আক্তার পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের মৃত আব্দুল হান্নানের মেয়ে। সে মুখী পল্লী সেবক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে স্কুল থেকে পরীক্ষা শেষ করে বাড়িতে না গিয়ে নানার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-ময়মনসিংহ রেলপথে হেঁটে যাচ্ছিল শোভা আক্তার। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন আসে। ট্রেন চালক সতর্ক সংকেত দিলেও সে রেললাইন থেকে সরতে পারেনি। ট্রেনের ধাক্কায় দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যায় শোভা।
.png)
গফরগাঁও রেলওয়ে স্টেশনের (এটিএসআই) কার্তিক রায় জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!