ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদযাত্রায় ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৯, ১০ জুন ২০২৪
ঈদযাত্রায় ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু
ফাইল ফটো

আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে এরই মধ্যে ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির পর এবার ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের আসন বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের আসন দুপুর ২টা থেকে বিক্রি করা হবে।

বরাবরের মতো এবারও ঈদের পর বিশেষ ব্যবস্থায় ৫ দিনের অগ্রিম টিকিট হিসেবে বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

Advertisement

সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।

কর্ম পরিকল্পনায় বলা হয়, ১০ জুন থেকে ফিরতি যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। ঈদের পর আন্তঃনগর ট্রেনের ২০ জুনের আসন বিক্রি হচ্ছে ১০ জুন; ২১ জুনের আসন বিক্রি হবে ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হবে ১২ জুন; ২৩ জুনের আসন বিক্রি হবে ১৩ জুন এবং ২৪ জুনের আসন বিক্রি হবে ১৪ জুন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!