[ দেশজুড়ে ]
যেভাবে করুণ মৃত্যু ঘটলো এইচএসসি পরীক্ষার্থী অধরার
ছবিতে অধরা ইসলাম
পটুয়াখালীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অধরা ইসলাম মোহনা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে শহরের ডিসিকোর্টের সামনের ফোর লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অধরা ইসলাম শহরের মুসলিমপাড়া এলাকার ব্যবসায়ী মো. রাসেল মুন্সির মেয়ে। তিনি পটুয়াখালী সরকারি মহিলা কলেজের মানবিক শাখার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিহতের বাবা মো. রাসেল মুন্সি এবং স্থানীয়রা জানান, শিক্ষকের কাছে প্রাইভেট শেষ করে নাস্তা করার উদ্দেশে অটোরিকশায় চড়ে রওনা দেন তিনি। পথিমধ্যে গলায় থাকা ওড়নাটি চাকায় জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে অধরার গলায় ফাঁস পড়ে এবং তৎক্ষণাৎ সিট থেকে নিচে পড়ে যান তিনি। এ সময় অধরার বান্ধবীসহ অটোরিকশায় থাকা যাত্রীরা অধরাকে অটো থেকে নামিয়ে অন্য একটি গাড়িতে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!