ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অষ্টগ্রামে বজ্রপাতে খামারীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৭, ১৪ জুন ২০২৪
অষ্টগ্রামে বজ্রপাতে খামারীর মৃত্যু
ছবি: প্রতীকী

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ রাকিব (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কান্তা হাওরে এই ঘটনা ঘটে। 

নিহত রাকিব পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কবিরখান্দান গ্রামে রফিক মিয়ার ছেলে। 

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Advertisement

স্থানীয়রা জানান, হাসের খামারী রাকিব মিয়া দুপুরে হাওরে হাঁসের খামারে খাবার দিতে গেলে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এতে বজ্রপাতের আঘাতে রাকিব আহত হন। খরব পেয়ে স্বজনরা উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!