সরেজমিন দেখা যায়, মাওয়া টোল প্লাজায় মোটরসাইকেল বুথ ছাড়াও সাতটি বুথে টোল নিয়েও ভিড় কমাতে পারছেন না দায়িত্বরতরা। সকালে বেশি চাপের কারণে মোটরসাইকেলের বুথ বাড়িয়ে দুটি করা হয়। তবে বেলা বাড়ার পর অন্য যান সামাল দিতে বাইকে বুথ আবার একটিতেই নামিয়ে আনা হয়। তারপরও ঘরমুখো মানুষের আনন্দের শেষ নেই।
এদিকে, ঈদে ঘরে ফেরা মানুষকে নির্বিঘ্নে যাতায়াতের জন্য সবরকম সহযোগিতা করা হচ্ছে। ঈদের আগের ছুটির কারণে একযোগে বেশি যানবাহনের চাপ পড়ে গেছে।
.png)
প্রসঙ্গত, ২০২২ সালের ২৬ জুন পদ্মাসেতু খুলে দেওয়া হলে বাইক দুর্ঘটনায় দুই যুবক নিহত হলে কর্তৃপক্ষ বাইক চলাচল নিষিদ্ধ করে। পরবর্তীতে আবার গত বছরের ২০ এপ্রিল থেকে পদ্মাসেতুতে দ্বিতীয় দফায় বাইক চলাচল শুরু হয়।