[ বিনোদন ]
ঈদে ‘ভেজাল দুনিয়া’
‘ভেজাল দুনিয়া’ গানের পোস্টার
ঈদ উপলক্ষ্যে প্রকাশ পেয়েছে অনুরূপ আইচের ভেজাল বিরোধী নতুন গান। ‘ভেজাল দুনিয়া’ শিরোনামে গানটি গেয়েছেন ‘ভেজাল নিজাম’ খ্যাত শিল্পী নিজাম আহমেদ।
এ প্রসঙ্গে ভেজাল নিজাম বলেন, দেশজুড়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য থেকে শুরু করে স্তরের ভেজাল নিয়েই আমার এ গান। এটা ভেজালের বিরুদ্ধে একটা প্রতিবাদী গান। এটি করার জন্য আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন জনপ্রিয় গীতিকার ও সুরকার অনুরূপ আইচ। তিনি না হলে হয়ত আমার এ গান প্রকাশের স্বপ্ন পূরণ হতো না।
এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, নিজাম আহমেদ প্রফেশনাল শিল্পী নন। তবে দেশ নিয়ে তার ভাবনা আমাকে মুগ্ধ করে। তার লেখা ‘ভেজাল দুনিয়া’ পড়ার পর আমি চিন্তা করলাম, এটা গান আকারে প্রকাশ পেলে দেশ ও সমাজের উপকার হবে। মানুষ সচেতন হতে পারবে। অবশেষে ঈদ উপলক্ষ্যে গানটি ভিডিও সহ প্রকাশ পেয়েছে।
ভেজাল দুনিয়াতে গানের গায়কের লেখা গানটি অনুরূপ আইচের সুরে সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!