ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদযাত্রায় পদ্মা সেতুতে টোল আদায় ২৫ কোটি 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৮, ১৭ জুন ২০২৪
ঈদযাত্রায় পদ্মা সেতুতে টোল আদায় ২৫ কোটি 
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় পদ্মা সেতুতে গত সাত দিনে ২৪ কোটি ৭৩ লাখ ৬১ হাজার টাকার টোল আদায় হয়েছে। গত ১০ জুন থেকে ১৬ জুন রাত ১০টা পর্যন্ত এই টোল আদায় হয়েছে বলে পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর অতিরিক্ত প্রকৌশলী আমিরুল হায়দার চৌধুরী।

ঈদযাত্রায় সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে গত ১৪ জুন। এ দিন মোট আদায় হয় ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা। ১৫ জুন আদায় হয়েছে  ৪ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৯০০ টাকা। ১৬ জুন রাত দশটা পর্যন্ত টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা। এর আগে গত ১০ জুন টোল আদায় হয় ২ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। ১১ জুন ২ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা, ১২ জুন ৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৪৫০ টাকা এবং ১৩ জুন টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৭০০ টাকা।

Advertisement

এরমধ্যে গত ৭ দিনে পদ্মা সেতু মাওয়া প্রান্তে মোট টোল আদায় হয়েছে ১৩ কোটি ১৪ লাখ ৫২ হাজার ৯০০টাকা।  একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ১১ কোটি ৫৯ লাখ ৮ হাজার ৫০০ টাকা।

৭ দিনে মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতু অতিক্রম করেছে ১ লাখ ২২হাজার ৫৭২টি যানবাহন। জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু অতিক্রম করেছে ৮২ হাজার ৮৫টি যানবাহন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!