বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী।
তিনি জানান, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সেতুর মাওয়া প্রান্ত থেকে পার হয় ৩০ হাজার ৩৩০টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৯০০ টাকা। অন্যদিকে, জাজিরা প্রান্ত থেকে সেতু পার হয় ১৪ হাজার ৮৭৪ টি যানবাহন। যা থেকে টোল আদায় হয় ২ কোটি ১৩ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা।
.png)
আমিরুল হায়দার চৌধুরী জানান, মঙ্গলবার সকালে সেতুর মাওয়া প্রান্তে ঘরমুখো যানবাহনের বেশ চাপ দেখা গেলেও বুধবার সকাল থেকে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। টোল বুথগুলো অপেক্ষা করছে যানবাহনের।
পদ্মা সেতুর উভয়প্রান্তে ১৪টি বুথ থেকে টোল আদায় হচ্ছে। মাওয়া প্রান্তে মোটরসাইকেলের চাপ থাকায় বুথ বাড়িয়ে দুটি করা হয়েছে। এখানে সর্বমোট সাতটি বুথ থেকে টোল আদায় হচ্ছে।