[ দেশজুড়ে ]
জবাইয়ের সময় গরুর লাথিতে প্রাণ গেল যুবকের
ফাইল ফটো
কক্সবাজারের রামুতে কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথিতে আব্দুল হাকিম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার ঈদগড় ইউনিয়নের ঘুদালিয়া কাঁটা এলাকার বাসিন্দা।
সোমবার (১৭ জুন) সকাল ১০টার দিকে ও এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঈদের নামাজের পর গরু জবাই করার জন্য রশি বেঁধে মাটিতে ফেললে রশি থেকে একটি পা ছুটে যায়। এই পা দিয়ে আঘাত করলে আব্দুল হাকিম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
রামু থানার ওসি মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, ঘুদালিয়া কাঁটা এলাকায় কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথিতে আব্দুল হাকিম নামে এক যুবক নিহত হয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!