মুশফিকুর রহিম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ বিশ্বকাপে ভালো পারফর্ম করছে। এই দল সুপার এইট নিশ্চিত করেছে। এই দল সেমি ফাইনালে যাবে যার সব ধরনের সক্ষমতা আছে। বিশ্বকাপ শেষে পাকিস্তানের সঙ্গে টেস্ট আছে সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভালো পারফরম্যান্স করার সর্বোচ্চ চেষ্টা করবো।
মুশফিকের বাবা মাহাবুব হামিদ তারা বলেন, ‘ছেলেকে দূরে রেখে ঈদ ভালো লাগে না। গত ১৬ বছরের মধ্যে দুই ঈদে এই প্রথম ছেলেকে কাছে পেয়েছি। এর চাইতে বড় কোনো আনন্দ হতে পারে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সফলতা কামনা করি।’
.png)