[ রাজধানী ]
ঈদের দিনও অনেকে ঢাকা ছাড়ছেন
ফাইল ফটো
নির্দিষ্ট সময়ে ছুটি না পাওয়া বা ভোগান্তি এড়াতে অনেকেই ঈদের দিনকে ঢাকা ছাড়ার জন্য বেছে নেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাই অনেকেই পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদুল আজহার দিন সকাল থেকে ঢাকা ছাড়ছেন।
সোমবার সকালে গাবতলী বাস টার্মিনালে সরেজমিন দেখা যায়, প্রায় সব বাসের কাউন্টারগুলোই খোলা রয়েছে। যাত্রীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
বেসরকারি চাকরিজীবী সজিবুল ইসলাম দেশের বাড়ি নওগাঁ যাবেন। তিনি বলেন, আমি একটা বাইয়িং হাউজে কাজ করি। ঈদের একদিন আগে ছুটি পেয়েছি। তাই ঝক্কি-ঝামেলা এড়াতে বাড়ি যাওয়ার জন্য ঈদের দিনকেই বেছে নিয়েছি।
.png)
শ্যামলী বাস কাউন্টারে একজন কর্মী বলেন, আজও বিভিন্ন রুটের বাস নিয়মিত ছাড়ছে। সড়ক কোনো যানজট নেই। যাত্রীরা নির্দিষ্ট সময়েই গন্তব্যে পৌঁছাতে পারবেন। যাত্রীদের চাহিদাও ভালো।
ঈদের দিন সবাই স্বস্তি নিয়ে বাড়ি যেতে পারছেন। কারণ একদিকে যেমন মিলছে কাঙ্ক্ষিত টিকিট, অন্যদিকে সড়কেও নেই কোনো জটলা।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!