[ দেশজুড়ে ]
পুকুরে ভাসছিল দুই জমজ বোনের নিথর দেহ
ফাইল ফটো
লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরে ডুবে হিরা ও মুক্তা নামে দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দুই বছর বয়সী হিরা ও মুক্তা উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেন পুটনের মেয়ে। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, সকালে পুকুরের পাশে একসঙ্গে খেলধুলা করছিল হিরা ও মুক্তা। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরে পড়ে যায়। এরপর পরিবারের লোকজন আশপাশে বাচ্চাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, পানিতে ডুবে শিশুদের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!