বুধবার (১৯ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলা ডেমা ইউনিয়নে পিসি ডেমা ও হেদায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। একই সময়ে ওই এলাকায় একটি মহিষ ও চারটি গরুর মৃত্যু হয়েছে।
নিহত সাইদুর রহমান পিসি ডেমার মৃত হক আমিনের ছেলে। অন্যদিকে, ডেমা ইউনিয়নের হেদায়েতপুর গ্রামের শেখ কাউসারের ছেলে সেলিম শেখের মৃত্যু হয়।
.png)
এদের মধ্যে সাইদুর পঞ্চমালা মাঠে গরু চড়াতে ছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উজ্জল নামের এক যুবক আহত হন। বাগেরহাট হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেয়া হয়েছে। অপরজনের মৃত্যু হয়েছে হেদায়েতপুর মাঠে। তিনিও গরু আনতে মাঠে গিয়েছিলেন।
নিহত সাইদুর রহমানের খালাতো ভাই নাসির উদ্দীন বলেন, দুপুরে প্রচুর বৃষ্টি হয় তা দেখে সে গরু ও মহিষ নিয়ে ঘেরের বাসার দিকে আসছিল, এই অবস্থায় বজ্রপাতে সাইদুর রহমানের মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা উজ্জল গুরুতর আহত হয়। এ সময় তিনটি গরু ও একটি মহিষের মৃত্যু হয়। শুনেছি একই ঘটনায় হেদায়েত পুর সেলিম নামের একজনের মৃত্যু হয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি সাইদুর রহমান বলেন, বাগেরহাটের ডেমা ইউনিয়নে বজ্রপাতে সাইদুর ও সেলিম শেখ নামের দুইজনের মৃত্যু হয়েছে এবং উজ্জল হাওলাদার নামে আরেকজন আহত হয়েছেন। আহতকে স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করেছে।