রাঙ্গামাটির লংগদু উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার আটারকছড়া ইউনিয়ন এবং ভাসান্ন্যদম ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লংগদু উপজেলার ভাসান্ন্যদম এলাকার বাসিন্দা সামসু সওদাগরের ছেলে জুয়েল হক (৩৫), একই ইউনিয়নের বাসিন্দা সোহরাবের ছেলে ওবায়দুর (২৭), তালেবের (প্রাক্তন মেম্বার) ছেলে আক্কাস মিয়া (৩৮), আরফানের ছেলে বাচ্চু মিয়া (৩৩) ও আটারকছড়ার ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম।
.png)
পুলিশ ও স্থানীয়রা জানান, লংগদু উপজেলার মাইনীমুখ বাজার হতে পোকশাপাড়া বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ইঞ্জিনচালিত নৌকা মিনা বাজার নামক স্থানে আসার পর নদীতে থাকা অবস্থায় নৌকার ওপর বজ্রপাত হয়। এ সময় তিনজনের মৃত্যু হয়। আক্কাস মিয়া নামে এক ব্যক্তি নদীতে পড়ে যান। তার লাশ এখনো উদ্ধার হয়নি।
আটারকছড়া ইউপি সচিব আল আমিন বলেন, আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম (৩৬) বজ্রপাতে নিহত হয়েছেন।
লংগদু থানার ওসি হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার দুই ইউনিয়ন আটারকছড়া এবং ভাসান্ন্যদম এলাকায় বিকেলে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে।