ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজদীখানে বজ্রপাতে নিথর যুবক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪২, ১৩ জুন ২০২৪
সিরাজদীখানে বজ্রপাতে নিথর যুবক
ফাইল ছবি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বজ্রপাতে অপু বাড়ৈ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। মৃত ব্যক্তি উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাও গ্রামের সুবোধ বাড়ৈর ছেলে। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময়ে বাড়ির পাশের হাজীগাঁও চকে গরুর ঘাস কেটে বাড়িতে ফেরার পথে ওই ব্যক্তি  বজ্রপাতে মারা যান।

কেয়াইন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য গোবিন্দ ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, অপু বাড়ৈ কৃষিকাজ করতেন। সন্ধ্যার একটু আগে বজ্রপাতে নিহত হয়। স্থানীয় একটি হাসপাতালেও নেয়া হয়েছিল। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। 

Advertisement

সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি আমি শুনেছি।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বজ্রপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!