[ দেশজুড়ে ]
কক্সবাজারে বজ্রপাতে লবণশ্রমিকের মৃত্যু
ফাইল ফটো
কক্সবাজারের ঈদগাঁওতে বজ্রপাতে নূরুল হুদা (৩৫) নামের এক লবণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) দুপুরে ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নূরুল হুদা ঐ ইউনিয়নের মধ্যম নাপিতখালী গ্রামে মরহুম ছিদ্দিক আহমদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সালাহ উদ্দীন বাবুল জানান, সকালে নূরুল হুদা ইসলামপুর শিল্প এলাকার একটি লবণ কারখানায় লবণের গাড়ি লোড করতে যান। কয়েকটি গাড়ি লোড করে বাড়ি ফেরার সময় রেললাইনের পাশের স্থানে পৌঁছালে ঝড়ো হাওয়ার মধ্যে আচমকা বজ্রপাতের শিকার হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈদগাঁও বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
তবে, ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা বিষয়টি সর্ম্পকে তিনি অবগত না বলে জানান।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলাওয়ার হোসাইন জানান, প্রশাসনের অনুমতি নিয়ে লাশ দাফনের চেষ্টা করছেন নিহতের স্বজনরা।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!