ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একই সময়ে এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটি লাইনচ্যুত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ২৫ জুন ২০২৪
একই সময়ে এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটি লাইনচ্যুত
ফাইল ফটো

লালমনিরহাট-সান্তাহার রুটে বগুড়ায় একই সময়ে একটি মেইল ট্রেনের ইঞ্জিন বিকল এবং অপর একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর এবং গাবতলি-সুখানপুকুর স্টেশনের মধ্যবতী এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে পদ্মরাগ নামে লালমনিরহাটগামী মেইল ট্রেনটি দেড় ঘণ্টা পর গন্তব্যের দিকে ছেড়ে গেলেও লাইনচ্যুত ‘কলেজ ট্রেনটি’ এখনও সুখানপুকুর স্টেশনেই আটকে আছে।

বগুড়ায় রেলওয়ের সহকারি নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান জানান, গাইবান্ধার বোনারপাড়া থেকে বগুড়া জেলার সান্তাহারগামী কলেজ ট্রেন নামে ৪৯২ নম্বর লোকাল ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে গাবতলী উপজেলার সুখানপুকুর স্টেশনে দ্বিতীয় লাইনে প্রবেশের পরপরই লাইনচ্যুত হয়। প্রায় একই সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী ২১ আপ পদ্মরাগ ট্রেনটি গাবতলী স্টেশন থেকে সুখানপুকুরের দিকে যাওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

Advertisement

এরপর সুখানুকুর স্টেশনে লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন দিয়ে পদ্মরাগ ট্রেনটিকে আগের গাবতলী স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরে সান্তাহার থেকে ইঞ্জিন এনে প্রায় দেড় ঘণ্টা পর সকাল ১০টার দিকে পদ্মরাগ ট্রেনটিকে লালমনিরহাটে পাঠানো হয়। তবে সুখানপুকুর স্টেশনে লাইনচ্যুত কলেজ ট্রেনটি এখনো সচল করা সম্ভব হয়নি, বলেন সাইদুর রহমান।

তিনি আরো জানান, লাইনচ্যুত ট্রেনটি স্বাভাবিক করার জন্য উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। সেটি এলেই ট্রেনটিকে সচল করা সম্ভব হবে। ট্রেনটি মেইন লাইনে না থাকায় ট্রেন চলাচলে কোনো সমস্য হচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!