ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে ঢুকতেই পিটিয়ে মারা হলো ঘরগিন্নি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ২৭ জুন ২০২৪
ঘরে ঢুকতেই পিটিয়ে মারা হলো ঘরগিন্নি
রাসেল ভাইপার ভেবে মেরে ফেলা হয় এই সাপটি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় রাসেল ভাইপার ভেবে অন্য একটি সাপকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৬ জুন) রাতে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারিয়া পূর্ব মসজিদিয়া এলাকার মোস্তফা ভিলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার রাত ২টার দিকে বসতঘরের ভেতর সাপটিকে দেখতে পাওয়া যায়। এ সময় রাসেল ভাইপার ভেবে সঙ্গে সঙ্গে সেটিকে পিটিয়ে হত্যা করা হয়। রাসেল ভাইপার ভেবে হত্যা করা হলেও সাপটির নাম ঘরগিন্নি বলে জানা গেছে।

Advertisement

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, মিরসরাই উপজেলায় এখনো রাসেল ভাইপার শনাক্ত হয়নি। অনেক জায়গায় রাসেল ভাইপার মনে করে অন্য সাপ মেরে ফেলা হচ্ছে। এটি মোটেও ঠিক না। সাপ দেখলে স্থানীয় বনবিভাগকে খবর দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!