নিহত বাবুল মিয়া ঐ গ্রামের ইজ্জত আলী মণ্ডলের ছেলে।
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বাবুল মিয়া মঙ্গলবার দুপুরে বাড়ির পেছনের ধানক্ষেতে ঘাস কাটতে যান। বাড়ি ফেরার পথে ক্ষেতের আইলে থাকা একটি সাপ তাকে ছোবল দেয়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে কবিরাজি চিকিৎসা দেয়। এতে তার অবস্থার আরো অবনতি হওয়ায় পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
নিহতের স্ত্রী নাছিমা বেগম বলেন, বাড়ির পেছনের ধানক্ষেত থেকে ঘাস কেটে বাড়ি ফেরার সময় তাকে সাপে ছোবল দেয়। ঘটনাস্থলে গিয়ে সাপটিকে আর দেখতে পাইনি।
সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান বলেন, সাপে কাটা একজন রোগী এসেছিল। স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসা দেওয়ার কারণে হাসপাতালে আনতে দেরি হওয়ায় তার মৃত্যু হয়।