[ দেশজুড়ে ]
ঢাকার ধামরাইয়ে সাপের ছোবলে মৃত্যু, রাসেল ভাইপার আতঙ্ক!
ছবি: সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে সাপের ছোবলে তহিরন নেছা (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। পরিবারের ধারণা- রাসেল ভাইপার সাপের ছোবলেই তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) সকালের দিকে উপজেলার আমতা ইউনিয়নের কাঁচা রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তহিরন নেছা ওই এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নাতনির বিয়ে উপলক্ষে সকালের দিকে আদা-রসুন পেশার কাজ করছিলেন তহিরন নেছা। এ সময় পাশের ঝোপ থেকে এসে একটি সাপ তার পায়ে ছোবল দেয়। চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
আমতা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!