মঙ্গলবার (১৮ জুন) সকালে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের মধ্য আঙ্গুলকাটা গ্রামে এ ঘটনা ঘটে। রেজিমোন আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের আর্শ্বেদ আলী হাওলাদারের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, ফজরের নামাজ পড়ার উদ্দেশে বাড়ির পুকুরের ঘাটে ওজু করতে যান রেজমোন। এ সময় তার পায়ে সাপে ছোবল দেয়। তার চিৎকারে বাড়িতে থাকা স্বজনরা এগিয়ে এসে দেখতে পান রেজিমোন মাটিতে গরাগরি খাচ্ছেন এবং তার পায়ে সাপে কাটার চিহ্ন রয়েছে। মাত্র ১০ মিনিটের মধ্যে তিনি অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্বজনরা তাকে তাৎক্ষণিক পটুয়াখালী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
.png)
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সাপের ছোবলে এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
এ ঘটনার পর থেকেই গুলিশাখালী ইউনিয়নের সর্বত্র এখন রাসেল ভাইপার সাপের আতঙ্ক বিরাজ করছে। অতি অল্প সময়ে ওই গৃহবধূর মৃত্যু হওয়ায় গ্রামবাসীর ধারণা রাসেলস ভাইপার সাপের ছোবলেই তার মৃত্যু হয়েছে।
ঘূর্ণিঝড় রেমালের আঘাতের পরে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে দেখা মিলছে বিষাক্ত রাসেল ভাইপার সাপের। বিষধর ওই সাপ সম্পর্কে গ্রামেরর মানুষের মধ্যে কোনো ধারণা নেই বললেই চলে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, এ সময় একটু সাপের আতঙ্ক বেশি থাকে। তাই সবাইকে সাবধানে চলাফেরা করতে হবে।