সোমবার (১৭ জুন) সকালে উপজেলার গালা ইউনিয়নের কালই (মনিঋষি পাড়ায়) এ ঘটনা ঘটে।
শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্না ঘরের পাশে হাঁটছিল শিশু স্বপ্নময়। এ সময় একটি বিষধর সাপ ছোবল দিয়ে চলে যায়। পরে হঠাৎ শিশুটি কান্নাকাটি করলে পরিবারের লোকজন এগিয়ে আসে। কিন্তু কেউ কোনো সাপ না দেখায় কোনো কিছু বুঝতে পারে না। তাই প্রতিদিনের ন্যায় খাওয়া শেষ করে শিশুটি ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পরে শিশুর চেহারা অস্বাভাবিক হয়ে গেলে পরিবারের লোকজন প্রথমে ওঝার কাছে নিয়ে যান। সেখানে কোনো কাজ না হলে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
.png)
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী হোসেন বলেন, হরিরামপুরে সাপের উপদ্রব বেড়ে গেছে। আজ দেড় বছরের স্বপ্নময় নামের ছোট ছেলেটি সাপের কামড়ে মারা গেছে। ঘটনাটি খুবই দুঃখজনক।