মৃত মাহাবুর উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাজেহালতি এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন মাধনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুর জব্বার মৃধা।
তিনি জানান, গত রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মাহাবুর। এ সময় ব্রহ্মপুর ইউনিয়নের বাঙ্গাল খলসী কালীবাড়ি জেলেপাড়া এলাকায় বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। হাসপাতালে আনার আগেই রাতেই তার মৃত্যু হয়।
.png)
বাংলাদেশ জীব-বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন-(বিবিসিএফ) কেন্দ্রীয় প্রচার সম্পাদক-ফজলে রাব্বী বলেন, সম্ভবত খৈয়া গোখরো সাপের ছোবলে তার মৃত্যু হয়েছে। এই সাপের ছোবলে শরীর অবশ হয়ে আসবে, চোখ তুলে তাকাতে পারবে না, মুখ দিয়ে লালা ঝরবে। এ রকম ঘটনায় দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।