শনিবার (২৯ জুন) ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। এতে মহানগরের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। আজ বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাতও আছে। থেমে থেমে হচ্ছে বজ্রপাত।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক শহিদুল ইসলাম জানান, এবার বেশকিছু দিন থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হলেও রাজশাহীতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। আষাঢ় মাসের দেখা মিলছিল না কাঙ্ক্ষিত বৃষ্টির। তবে শেষ পর্যন্ত এই অঞ্চলে মৌসুমি বায়ু প্রবেশের কারণে বৃষ্টিপাত শুরু হয়েছিল। আর সাগরেও লঘুচাপ সৃষ্টি হয়েছে। তাই এখনকার এই বৃষ্টি বর্ষা মৌসুমের খুবই স্বাভাবিক আচরণ।
.png)
তিনি আরো জানান, দেশের অন্যান্য স্থানের মতো আজ রাজশাহীতেও থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। আজ দুপুর থেকে এখনো বৃষ্টি হচ্ছে। তবে এখনো বৃষ্টি পরিমাপ করা হয়নি। আর শনিবার ভোর ৬টা ১০ মিনিট থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিলো।