[ দেশজুড়ে ]
সীমান্তে ১ কোটি ৭ লাখ টাকার সোনার বারসহ চোরাকারবারি আটক
১ কোটি ৭ লাখ টাকার সোনার বারসহ চোরাকারবারি আটক। ছবি: ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম ওজনের একটি সোনার বারসহ মো. মাসুদ রানা নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ভোমরা সীমান্তের লক্ষীদাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা লক্ষীদাড়ি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।
আরো পড়ুন >>> খালার সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেল তুহিনের
.png)
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মো. আশরাফুল হক জানান, ভারতে স্বর্ণ পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্তের লক্ষীদাড়ি এলাকায় অবস্থায় নেয়। সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা মাসুদ রানাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে বড় একটি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম এবং মূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৭১৩ টাকা।
সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে সোনার বারটি সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!