[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় সাপের কামড়ে নারীর মৃত্যু
ফাইল ছবি
সাতক্ষীরার তালায় বিষধর সাপের কামড়ে আছিয়া বেগম (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আছিয়া বেগম রায়পুর গ্রামের নান্টু গাজীর স্ত্রী।
তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য শিরিনা খাতুন জানান, রোববার সন্ধ্যায় গৃহবধূ আছিয়া বেগম বাড়ির গোয়ালঘর পরিষ্কার করছিলেন। এ সময় তাকে সাপ কামড় দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। সোমবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
.png)
এদিকে, খবর পেয়ে খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু আছিয়া বেগমের বাড়িতে যান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!