[ দেশজুড়ে ]
খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
ফাইল ফটো
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার গেনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সিয়াম শুকুরেরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোকছেদুল আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়েনপুর ইউনিয়ন পরিষদের সচিব শাহাদত হোসেন।
.png)
তিনি বলেন, শুকুরেরহাট কলেজ মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন সিয়াম। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। বুধবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার শেকুড়পাড়া গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বজ্রপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!