[ দেশজুড়ে ]
গরু আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু
ফাইল ফটো
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে আরাফাত হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর দুল্লার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন ওই এলাকার ভাঙরি ব্যবসায়ী ইব্রাহিমের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে বাঁধে থাকা তাদের গরু আনতে যায় আরাফাত। গরু নিয়ে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে আহত হয় সে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!