[ দেশজুড়ে ]
বগুড়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ফাইল ফটো
বগুড়ার কাহালুতে বজ্রপাতে সিদাম নামে ৫ম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে কাহালু সদর ইউনিয়নের গিরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিদাম কাহালু সদর ইউনিয়নের গিরাইল গ্রামের নারায়নের ছেলে।
জানা যায়, গত কয়েক দিন ধরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। কোথাও এতটুকু স্বস্তি নেই। হঠাৎ বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরে আসে। এদিকে, বৃষ্টির সঙ্গে সঙ্গে বিকট শব্দে বেশ কয়েকটি বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলে সিদামের মৃত্যু হয়।
.png)
কাহালু থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!