ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

১২ লাখ টাকার স্বর্ণ চুরি করে ধরা প্রতিবেশী আখি

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ১৪ জুলাই ২০২৪
১২ লাখ টাকার স্বর্ণ চুরি করে ধরা প্রতিবেশী আখি
লালমোহন থানায় চোরাই স্বর্ণালংকারসহ আটক মোসা. আখি বেগম। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে অন্তত ১০ ভরি চোরাই স্বর্ণালংকারসহ আখি বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার কালমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার সুজনের স্ত্রী।

রোববার (১৪ জুলাই) দুপুরে আটককৃত আখিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাতে আখির বসতঘর থেকে তাকে আটক করে পুলিশ।

লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান, লালমোহন বাজারের হারুন অর রশীদ নামে এক ব্যবসায়ী শনিবার রাতে থানায় অভিযোগ করেন; তার বাসা থেকে নগদ ১ হাজার ৮০০ টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৭৪ হাজার ৮৮৩ টাকা। এ ঘটনায় ওই ব্যবসায়ী আখি নামে তার এক প্রতিবেশীকে সন্দেহ করেন।

ব্যবসায়ী হারুন অর রশীদের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অখির বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। দেড় ঘণ্টারও অধিক সময়ের ওই অভিযানে আখির বসতঘর থেকে ব্যবসায়ীর চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যোগ করেন ওসি এসএম মাহবুব উল আলম।

ওসি আরো জানান, এরপর ঘটনার সঙ্গে জড়িত থাকায় আখিকে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে আখিকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের বিচারকের কাছে তার বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!