ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
লঞ্চ বিক্রির টাকা আত্মসাৎ

কমোডর মতিউরসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ১৪ জুলাই ২০২৪
কমোডর মতিউরসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনা -ছবি: সংগৃহীত

খুলনা শিপইয়ার্ড লিমিটেডের একটি লঞ্চ নিলামে বিক্রির ১০ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা আত্মসাতের অভিযোগে সংস্থাটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শওকত ইমরানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে দুদকে এ মামলাটি করেন।

মামলার ৪ আসামি হলেন- খুলনা শিপইয়ার্ডের সাবেক জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) মোহাম্মদ মতিউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) এ এম রানা, সাবেক জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) আনিছুর রহমান মোল্লা এবং ঠিকাদার মো. সাইদুজ্জামান সাইদ।

Advertisement

এরমধ্যে মতিউর রহমান বর্তমানে চট্টগ্রামের নিউমুরিং এলাকার নেভাল ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড এর কমান্ড্যান্ট (কমোডর), নৌবাহিনীর সাবেক কমান্ডার এ এম রানা বর্তমানে অবসরে, নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন আনিছুর রহমান কমোডর পদ থেকে অবসরে গেছেন, নৌবাহিনীর কমোডর শওকত ইমরানও অবসরে গেছেন। ঠিকাদার মো. সাইদুজ্জামান সাইদ মেসার্স এস বি কনস্ট্রাকশন এর মালিক এবং নগরীর মৌলভীপাড়া এলাকার বাসিন্দা।

দুদক জানিয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শিপইয়ার্ডের এমভি সৃজনী লঞ্চটির নিলামে মেসার্স এসবি কনস্ট্রাকশনকে তার দাখিল করা সর্বোচ্চ দর ৩৫ লাখ ৮৫ হাজার ৫৫০ টাকায় বিক্রি করেনি এবং তার জামানত বাজেয়াপ্ত করেনি।

এছাড়া নিয়মানুযায়ী দ্বিতীয়বার দরপত্র আহ্বান না করে একই ঠিকাদারি প্রতিষ্ঠানকে সংশোধিত দর ২৫ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে। অবশিষ্ট ১০ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা আসামিরা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!