[ দেশজুড়ে ]
পলিথিন কারখানায় অভিযান, ২ জনের কারাদণ্ড
সাতক্ষীরায় অভিযান চালিয়ে দুটি পলিথিন কারখানা সিলগালা করেছে টাস্কফোর্স। ছবি: ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরায় অভিযান চালিয়ে দুটি পলিথিন কারখানা সিলগালা করেছে টাস্কফোর্স। এ সময় কারখানা দুটির মালিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার রাতে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে কারখানা মালিক বাগেরহাট সদর উপজেলার মো. ফজলুর রহমানকে ১৫ দিন ও সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতার আব্দুর রাজ্জাককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একই সঙ্গে পলিথিন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত ১৪ বস্তা পিপি প্যাকেট, ১২৮ বস্তা পিপি দানা প্যাকেট ও ২টি পলিথিন তৈরির মেশিনসহ কারখানা সিলগালা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মাহমুদুল হাসান, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!