ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৪, ১৫ জুলাই ২০২৪
সাতক্ষীরায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার আশাশুনিতে বাসের ধাক্কায় রেজাউল সানা (৬০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৪ জুলাই) দুপুরে উপজেলার কোদন্ডা আমতলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল সানা আশাশুনি সদর ইউনিয়েনের আদালতপুর গ্রামের আনসার সানার ছেলে।

আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, রেজাউল সানা দুর্গাপুর থেকে সাইকেলযোগে নিজ বাড়িতে যাওয়ার সময় ঘোলা থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

এদিকে, স্থানীয় লোকজন ধাওয়া করে চাপড়া ব্রিজ এলাকায় থেকে বাসটিকে আটক করে বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করে। তবে ড্রাইভার-হেলপার কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

ওসি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!