[ দেশজুড়ে ]
ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অহেদ আলী (২৬) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অহেদ আলী জেলার শিবগঞ্জ উপজেলার বিরামপুর মদ্দানা গ্রামের ফজলুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মেহেদী হাসান জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক অহেদ আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। ট্রাক ও মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে আছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!