ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে আন্দোলনকারীদের ইট পাটকেলে রক্তাক্ত পুলিশের উপ-কমিশনার

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ১৭ জুলাই ২০২৪
বরিশালে আন্দোলনকারীদের ইট পাটকেলে রক্তাক্ত পুলিশের উপ-কমিশনার
ছবি: সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় আন্দোলনকারীদের ইট পাটকেলের আঘাতে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) আলী আশরাফ ভূঞাসহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ সংলগ্ন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখন আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ডিসি আলী আশরাফ ভূঞাসহ কয়েকজন সাংবাদিক ও শিক্ষার্থী আহত হন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলন শুরু করলেও দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর চৌমাথা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফায় টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুঁড়ে। এরপর শিক্ষার্থীরা পার্শ্ববর্তী হাতেম আলী কলেজ ক্যাম্পাসে গিয়ে আশ্রয় নেয়। তবে বিকেলে আবারো একই এলাকাসহ পার্শবর্তী চৌমাথা-বটতলা সড়কে বাশ ফেলে অবরোধ করে শিক্ষার্থীরা।

Advertisement

অন্যদিকে, এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় আরেক দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জরান শিক্ষার্থীরা। সেখানেও পুলিশ লাঠিচার্য ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দিনব্যাপী সংঘর্ষের বিকেলে নথুল্লাবাদ এরঅকায় শিক্ষার্থীদের ইট পাটকেলে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিম কমিশনার (দক্ষিন) আশরাফ আলী ভুঞা গুরুতর আহত হন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!