ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ ইউজিসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৬, ১১ জুলাই ২০২৪
আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ ইউজিসির
ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার ইউজিসি সচিব ফেরদৌস জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সব প্রতিবাদকারী কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিজ নিজ কাজে অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো। দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য/প্রক্টর ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা তাদের ছাত্র-ছাত্রীদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন মর্মে আশা করেন আদালত।

Advertisement

আরো বলা হয়, স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্র-ছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে পারবেন। আদালত মূল দরখাস্তটি নিষ্পত্তিকালে তাদের বক্তব্য বিবেচনায় নেবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ইউজিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!