ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলছিল বাড়ির সামনে, মুহূর্তেই প্রাণ গেল সিফানের 

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৫, ২৫ জুলাই ২০২৪
খেলছিল বাড়ির সামনে, মুহূর্তেই প্রাণ গেল সিফানের 
ফাইল ফটো

নওগাঁ সদর উপজেলায় ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় সিফান হোসেন নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কাদিমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফান হোসেন কাদিপুর গ্রামের মুমিন হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ওসি জাহিদুল হক।

Advertisement

তিনি বলেন, সকালে বাড়ির সামনে খেলা করছিল শিশু সিফান। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় ইটবোঝাই এক ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এটে ঘটনাস্থলেই মারা যায় শিশু সিফান। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!