ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ৩০ জুন ২০২৪
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় ও দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের বাখের আলী বিশ্বনাথপুর এলাকায় এ ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- বাখের আলী বিশ্বানাথপুর গ্রামের আব্দুল রশিদের মেয়ে বর্ষা খাতুন ও আরেকজন অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন এক যুবক।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাখের আলী বিশ্বনাথপুর এলাকায় রাস্তা পারাপারের সময় অটোরিকশারর ধাক্কায় গুরুতর আহত হয় শিশু বর্ষা খাতুন। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকার বেলা সাড়ে ১১টার দিকে স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অজ্ঞাত পরিচয়ে মানসিক ভারসাম্যহীন একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!