ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ২৮ জুলাই ২০২৪
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
ফাইল ফটো

টাঙ্গাইলের সখীপুরে একটি কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী রনি আহম্মেদ নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৮ জুলাই) সকালে সখীপুর-গোপিনপুর সড়কের দেবলচালা আলতার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি কাকড়াজান ইউনিয়নের ছোটচওনা এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে এবং বড়চওনা কুতুবপুর কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সকালে রনি সখীপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আলতার মোড় এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় চালক আটক করা হয়েছে। পাশাপাশি কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!