ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগ‌ঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৮, ২৬ জুলাই ২০২৪
সিরাজগ‌ঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল দুর্ঘটনায় মোছা. ফাতেমা খাতুন (৪৫) নামে এক প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দি‌কে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা খাতুন উপজেলার গুল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তাড়াশ ডিগ্রি কলেজের প্রভাষক মোতালেব হোসেনের স্ত্রী।

নিহতের ছোট ভাই মোস্তাক আহম্মেদ জানান, সকালে বড় ভাই ও ভাবি মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে যাওয়ার পথে আসানবাড়ি এলাকায় গাড়ির সামনে একটি শিয়াল এসে ধাক্কা দেয়। এতে বড় ভাই ও ভাবি গুরুতর আহত হলে তাদের স্থানীয়রা উদ্ধার করেন। এ সময় ভাবিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে দুপুর ২টার দি‌কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Advertisement

এদিকে, স্কুল শিক্ষক ফাতেমা খাতুনের মৃত্যুতে এলাকায় শো‌কের ছায়া নেমে এসেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!